ঈদের আগের দিন গেঞ্জি পরা নিয়ে হামলায় ১ জনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি 
১০ জুলাই ২০২২, ০৩:২৮আপডেট : ১০ জুলাই ২০২২, ০৩:৩৮

কুষ্টিয়ার মিরপুরে ঈদের আগের দিন গেঞ্জি পরা নিয়ে বাগবিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় শওকত আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের চক গ্রামে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত শওকত আলী সদরপুর ইউনিয়নের চক গ্রামের হোসেন আলীর ছেলে। 

আহতরা হলেন- চক গ্রামের মুনছুর আলী (৫৮), তার ছেলে অ্যাডভোকেট আব্দুল আল মারুফ (২৯) ও আব্দুল আল মাসুম (১৮), ইমরান নাজির (২৮) এবং শাখাওয়াত হোসেন (৩২)। আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক আব্দুল আওয়াল জানান, সোনার তরী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়। শুক্রবার বিকালে ঈদ সামগ্রী বিতরণের জন্য স্থানীয় বাজারে গেলে প্রতিপক্ষ মাটির মানুষ নামে একটি সংস্থার কয়েকজন যুবক বাধা দেন। সোনার তরী সংস্থার গেঞ্জি পরতে তারা আপত্তি জানান। বিষয়টি নিয়ে মাটির মানুষ সংস্থার দায়িত্বশীলদের সঙ্গে আলাপ করতে গেলে সোনার তরীর লোকজনের সঙ্গে বাগবিতণ্ডা হয়।

এ ঘটনার জেরে রাত সাড়ে ১০টার দিকে মাটির মানুষ সংস্থার লোকজন সোনার তরী যুব কল্যাণ সংস্থার লোকজনের ওপর হামলা চালান। এতে শওকত আলী মারা যান। এ সময় দুই পক্ষের পাঁচ জন আহত হন।

মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অমল কুমার কুন্ডু বলেন, শওকত আলী নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। 

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের