আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ১৮:২৯আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৮:২৯

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং তাতে সব দল অংশ নেবে। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বচ্ছভাবে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে অসুস্থ সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রতিদিন নির্বাচন নিয়ে কথা বলার অর্থ হচ্ছে, তারা রাজনৈতিক কোনও ইস্যু না পেয়ে রাজনীতির মাঠে টিকে থাকতে ইস্যু বানিয়ে কথাবার্তা বলে। বিদেশিদের কাছে ধরনা দেওয়া বিএনপির রাজনৈতিক দৈন্যতার বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন, ‘বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করা মোটেও কাম্য নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যেকোনও সমস্যা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর আমরা যদি না পারি কোনও বিদেশি এসে তা সমাধান করতে পারবে না।’

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, বিএফইউজের কেন্দ্রীয় সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
‘শুধু আওয়ামী লীগ করার কারণে যেন বিচার না হয়’
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২ নভেম্বর
কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম