বাগানে নিয়ে স্ত্রী ও ২ সন্তানকে হত্যার অভিযোগ

যশোর প্রতিনিধি
১৫ জুলাই ২০২২, ২১:২১আপডেট : ১৫ জুলাই ২০২২, ২১:৪৯

যশোরের অভয়নগর উপজেলায় শ্বাসরোধ করে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতরা হলেন, জহিরুল ইসলাম বাবুর স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২)।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বাবুকে আটক করেছে। তিনি যশোর সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের মশিয়ার রহমান বিশ্বাসের ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে বাবু তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি এবং দুই মেয়ে সুমাইয়া ও সাফিয়াকে নিয়ে অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামের শ্বশুরবাড়ি থেকে যশোর সদরের জগন্নাথপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। দুপুর দেড়টার একটু পরে তারা উপজেলার ভৈরব নদের নগর খেয়াঘাট পার হয়ে চাঁপাতলা গ্রামে পৌঁছান। আগে থেকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা চলছিল। চাঁপাতলা গ্রামের বাগানের মধ্য দিয়ে যাওয়ার সময় স্ত্রী ও দুই মেয়েকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বাবু। এরপর মরদেহ বাগানে ফেলে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে স্বজনদের কাছে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার কথা জানান।

বিকাল ৫টার দিকে পরিবারের সদস্যরা যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। এরপর সন্ধ্যা ৬টার দিকে পুলিশ তাকে আটক করে। রাত ৮টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই পড়ে ছিল।

বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এস আই সাইফুল ইসলাম বলেন, জহিরুল ইসলাম বাবু তার স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছেন। তাকে আটক করে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

অভয়নগর থানার ওসি এ কে এম শামীম হাসান বলেন, স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তাকে নিয়ে আমরা ঘটনাস্থলে রওনা দিয়েছি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম