পুলিশ সদস্য মাহমুদুলের ‘আত্মহত্যাকে’ দুর্ঘটনা বললেন বাবা

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
২১ জুলাই ২০২২, ২২:১৭আপডেট : ২১ জুলাই ২০২২, ২২:৫৬

মাগুরা পুলিশ লাইনস ব্যারাকের ছাদে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান মাথায় গুলি করে কেন ‘আত্মহত্যা’ করেছেন তা জানেন না বাবা। এটিকে ‘দুর্ঘটনা’ বলে দাবি করলেও মৃত্যুর কারণ জানাতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে মাহমুদুল হাসানের মৃত্যুর কারণ জানতে চাইলে এটিকে ‘দুর্ঘটনা’ দাবি করেন বাবা এজাজুল হক খান। পুলিশ কনস্টেবল এজাজুল হক বর্তমানে চুয়াডাঙ্গা সদর উপজেলার সম্ভুনগর পুলিশ ক্যাম্পে কর্মরত।

ছেলের মৃত্যুর বিষয়ে এজাজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছেলেটি কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। বুধবার রাত সাড়ে ৯টার দিকে ছেলের সঙ্গে মোবাইলে সবশেষ কথা হয়েছিল। তখনও হাসিখুশি ছিল। কিন্তু হঠাৎ কেন আত্মহত্যা করলো বুঝতেছি না। আমার মনে হচ্ছে এটি দুর্ঘটনা। এ বিষয়ে আমার কোনও অভিযোগ নেই।’

আরও পড়ুন: পুলিশ লাইনস ব্যারাকের ছাদে পুলিশ সদস্যের গুলিবিদ্ধ লাশ

তিনি বলেন, ‘২০১৯ সালে আমার ছেলে পুলিশে যোগ দেয়। দেড় মাস আগে মাগুরায় বদলি হয়। এর আগে খুলনা মেট্রোপলিটনে কর্মরত ছিল। আমাদের পরিবারে কোনও সমস্যা ছিল না। ছেলেটা কেন এমন ঘটনা ঘটালো তা জানি না। আমি আইনি পদক্ষেপ নিতে চাই না। যদি পুলিশ বিষয়টি তদন্ত করে দেখে তাহলে আমার আপত্তি নেই। ময়নাতদন্তের পর লাশ বুঝে পেয়েছি। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

মাহমুদুল হাসানের চাচাতো ভাই বাবু খাঁন বলেন, ‘মাহমুদুলের গ্রামের বাড়ি পিপুলবাড়িয়ায়। তবে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনসের সামনে তাদের নিজস্ব বাড়ি আছে। পরিবারে বাবা-মা এবং এক বোন রয়েছেন। বোনের বিয়ে হয়েছে কুষ্টিয়া শহরে। গ্রামের বাড়িতে খুব কম আসেন মাহমুদুলরা।’

আরও পড়ুন: কেন ‘আত্মহত্যা’ করলেন লাবণি?

খলিষাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মো. জুলমত হোসেন বলেন, ‘পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের আত্মহত্যার খবর শুনেছি। তবে কেন আত্মহত্যা করেছেন তা জানি না। এ বিষয়ে তার পরিবার কিছুই জানায়নি।’

পিপুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শিমুরুল হাসান বলেন, ‘পুলিশ সদস্যের আত্মহত্যার কথা শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না। তার বাড়ি গিয়ে খোঁজ নিলে বিস্তারিত জানতে পারেবো। পুলিশ তার বাড়িতে যাবে।’

আরও পড়ুন: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লাবণির ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতের ডিউটি শেষে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মাগুরা পুলিশ লাইনস ব্যারাকে যান কনস্টেবল মাহমুদুল। কিছুক্ষণ পর ব্যারাকের ছাদে নিজের অস্ত্র দিয়ে ‘মাথায় গুলি করেন’। সকাল ৭টার দিকে ব্যারাকের ছাদ থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। মাহমুদুল হাসানের (২৩) বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিষাকুন্ডি ইউনিয়নের পিপলবাড়িয়া গ্রামে।

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী