কেন ‘আত্মহত্যা’ করলেন লাবণি?

হেদায়েৎ হোসেন, খুলনা
২১ জুলাই ২০২২, ১৪:৫০আপডেট : ২১ জুলাই ২০২২, ২২:৩৮

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) লাবণি আক্তার আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার মামা যশোর বিমান বাহিনী কলেজে সহকারী অধ্যাপক মোল্লা হাসিবুর রহমান। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাবণির সঙ্গে তার স্বামী তারেক আবদুল্লাহর মনোমালিন্য ছিল। তারই ধারাবাহিকতায় সে নানার বাড়িতে আত্মহত্যা করে।’

আরও খবর: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার লাবণির ঝুলন্ত লাশ উদ্ধার

লাবণি সম্পর্কে হাসিবুর রহমান বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে লাবণির কলহ চলছিল। ছোটবেলায় সে অত্যন্ত জেদি প্রকৃতির ছিল। নিজের আত্মসম্মান বজায় রাখতো। হয়তো কোনও বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। এজন্য আত্মহত্যা করে থাকতে পারে।’

তিনি বলেন, ‘লাবণির মৃত্যুতে তার মা অচেতন হয়ে আছেন। তার বাবা মুক্তিযোদ্ধা শফিকুল আজম অসুস্থ হয়ে পড়েছেন। শফিকুল আজম শ্রীপুরের নাকোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ছয়-সাত বছর আগে তিনি অবসর নিয়েছেন। তিনি বরালিদহ গ্রামের নিবাসী। লাবণির দুই মেয়ে রয়েছে। বড় মেয়ের বয়স আট এবং ছোট মেয়ের তিন বছর। লাবণির স্বামী তারেক আবদুল্লাহ মাগুরা সদরের হজিপুর গ্রামের বাসিন্দা।

লাবণি আক্তারের বাবা খন্দকার শফিকুল আজম বলেন, ‌‘দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে কলহ চলছিল লাবনীর। বিশ্বাস-অবিশ্বাস, স্বামীর চিকিৎসার অর্থ, বাজারসদাই ও সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যত নিয়ে স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছিল। মেয়েটা খুব জেদি ছিল। যা বলতো, তাই ছিল শেষকথা। যদি বলতো হবে না, তা কোনোভাবেই হতো না। রেগে গেলে থামানো যেতো না। আমার মনে হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে চাই না।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও মিডিয়া উইংয়ের মুখপাত্র আনোয়ার হোসেন বলেন, ‘১৮ জুলাই থেকে ছুটি নিয়ে গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) লাবণি আক্তার মাগুরায় নানার বাড়ি যান। তার দুটি মেয়ে রয়েছে। তার স্বামী তারেক আব্দুল্লাহ বাংলাদেশ ব্যাংক খুলনার এডি। তিনি ব্লাড ক্যানসারে আক্রান্ত। তিনি বর্তমানে চেক-আপের জন্য ভারতে রয়েছেন। লাবণি বিসিএস ৩০তম ব্যাচের পরীক্ষার্থী ছিলেন।’

বৃহস্পতিবার ভোর রাতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) লাবণি আক্তারের ঝুলন্ত লাশ মাগুরার শ্রীপুরের নানাবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান,  শ্রীপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

 

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম