কুষ্টিয়ায় সাংবাদিক হত্যার ঘটনায় আরও একজন গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ০৮:৫৪আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৮:৫৪

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার ঘটনায় জড়িত ইমরান শেখ ইমন (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১১টা ৫০ মিনিটে রাজারহাট মোড় থেকে গ্রেফতার করা হয়। 

ইমরান শেখ ইমন কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার শামসুল আলম সামুর ছেলে। তার বিরুদ্ধে এর আগে অস্ত্র, মাদক, চুরি ও মারামারির চারটি মামলা রয়েছে। শুক্রবার (২২ জুলাই) কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খাইরুল আলম। 

তিনি জানান, হত্যাকাণ্ডে সম্পৃক্ততা পাওয়ায় ইমনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। তবে সাংবাদিক রুবেলকে সাংবাদিকতার জন্য হত্যা করা হয়নি। গ্রেফতার আসামিদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতার করা হবে। সে কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক রুবেলকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: দাবি পরিবারের

এর আগে এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৫ জুলাই রাতে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রুবেল হত্যায় জড়িত সন্দেহে কাজী সোহান শরিফ (৪০) ও খন্দকার আশিকুর রহমান জুয়েলকে (৩৫) গ্রেফতার করে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল।

প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন রুবেল। গত ৩ জুলাই রাতে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে ছিলেন। ৯টার দিকে মোবাইল ফোনে একটি কল পাওয়ার পর অফিসের পিয়নকে ‌‘বাইরে থেকে আসছি’ বলে দ্রুত বেরিয়ে যান। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় রুবেলের ছোট ভাই ওইদিনই কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৭ জুলাই দুপুরে সেতুর নিচে নদীতে তার লাশ ভেসে ওঠে। পরনের জামা-কাপড় ও মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তাকে শনাক্ত করা হয়। পরদিন রুবেলের চাচা মো. মিজানুর রহমান বাদী হয়ে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম