মাঠে কাজ করার সময় বজ্রাঘাত, প্রাণ গেলো ২ কৃষকের

মেহেরপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৮:৪৭আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৮:৪৭

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুই স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই কৃষক। ফসলের মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে এই হতাহতের ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন- গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলম (৪০)। আহতরা হলেন- একই উপজেলার বজ্রপুর গ্রামের হাউস আলী (৫৪) ও কাজীপুর গ্রামের মুন্নাফ আলী (৪৬)।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নিজ নিজ গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় আকস্মিকভাবে বজ্রাঘাতে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালে কৃষকরা মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে ব্রজাঘাত হলে তারা গুরুতর আহত হন। পরে কৃষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে মধ্যে আকরাম ও জাহাঙ্গীর মারা যান। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি