ব্ল্যাকমেইলের শিকার হয়ে ‘আত্মহত্যা’ করেন কলেজছাত্রী স্মৃতি, গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি
০৫ আগস্ট ২০২২, ১৩:৩০আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৩:৫৯

সিলেটের এমসি (মুরারিচাঁদ) কলেজের ছাত্রী স্মৃতি রানী দাসের (২০) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার দুই মাস পর শ্যামল দাস (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জালালাবাদ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্যামল দাস হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুধাংশু দাসের ছেলে। শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারের পর বিকালে জবানবন্দি রেকর্ডের জন্য শ্যামলকে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আাদালতের বিচারক সাইফুর রহমানের কাছে হাজির করা হয়। জবানবন্দিতে তিনি জানান, স্মৃতির ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতেন শ্যামল। তাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে আসছিলেন। মানসম্মানের ভয়ে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

আরও পড়ুন: সিলেটে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্মৃতি রানী দাস এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার যুগল কিশোর দাসের মেয়ে। 

আদালত সূত্র জানায়, ফেসবুক ম্যাসেঞ্জার আইডি হ্যাক করে স্মৃতির ব্যক্তিগত ছবি নিয়ন্ত্রণে নেয় শ্যামল। এরপর আপত্তিকর ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল করে মানসিক চাপে ফেলে। তার কাছ থেকে নিয়মিত টাকা আদায় করতো। এই ঘটনায় স্মৃতি আত্মহত্যা করবে, তা ভাবতে পারেনি। সর্বশেষ তার কাছ থেকে আড়াই হাজার টাকা বিকাশে নেয়। বিকাশ নম্বরের সূত্র ধরেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্মৃতির ব্যবহৃত মোবাইল ফোনের লক খুলতে পারলে আরও তথ্য জানা যাবে। ফোনটি সিআইডির মাধ্যমে বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। 

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক জানান, স্মৃতির বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। ওই মামলায় শ্যামলকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এরপর পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রসঙ্গত, গত ২৫ মে দুপুরে এমসি কলেজছাত্রী হোস্টেলের চার তলার ৪০৩ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্মৃতির লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হোস্টেলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে থাকতেন।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম