জাপান থেকে গাড়ি নিয়ে সরাসরি মোংলা বন্দরে জাহাজ

মোংলা প্রতিনিধি 
০৭ আগস্ট ২০২২, ১৩:৫৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৪:২২

প্রথমবারের মতো জাপান থেকে গাড়ি নিয়ে সরাসরি মোংলা বন্দরে এসেছে একটি জাহাজ। রবিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় বন্দরের ৬ নম্বর জেটিতে মালয়েশিয়ান পতাকাবাহী ‘এমভি মালয়েশিয়া স্টার’ নামে জাহাজটি নোঙর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, ‘জাহাজে এক হাজার ২৮০টি রিকন্ডিশন্ড গাড়ি রয়েছে। এগুলো জাপান থেকে আমদানি করা হয়েছে। এর আগে জাপান থেকে আমদানিকৃত গাড়ি চট্টগ্রাম বন্দরে কিছু খালাস করে মোংলা বন্দরে আসতো। সে সময় ৫০০ থেকে সর্বোচ্চ ৭০০ গাড়ি আমদানি হয়েছে। কিন্তু পদ্মা সেতুর কারণে খরচ কমে যাওয়ায় আমদানিকারকরা এখন সরাসরি মোংলা বন্দরে গাড়ি আমদানি করছে।’

‘এমভি মালয়েশিয়া স্টার’ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপের খুলনার ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুর পরে এই প্রথম এত গাড়ি নিয়ে বন্দরে জাহাজ এলো। আজকে জাহাজ থেকে সব গাড়ি খালাস করা হবে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় রাজধানী ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব কম গেছে। এর ফলে আমদানি-রফতানিকারকদের পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানের মালিকদের নজর এখন মোংলা বন্দরের দিকে। এছাড়া সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে পেছনে ফেলে রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে মোংলা বন্দর রেকর্ড গড়েছে। এখন বিদেশ থেকে গাড়ি নিয়ে সরাসরি জাহাজও আসছে। এখানে গাড়ি খালাস করে কম সময়ের মধ্যে পদ্মা সেতু দিয়ে দ্রত ঢাকায় যাবে।’

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
চট্টগ্রাম বন্দরে তেলবাহী ট্যাংকারে লাগা আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী