সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২২, ২২:৫৬আপডেট : ০৯ আগস্ট ২০২২, ২২:৫৬

সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (০৯ আগস্ট) সন্ধ্যার পর থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়। 

শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সকাল থেকে দূরপাল্লার পরিবহন বন্ধ রেখেছিল জেলা পরিবহন মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন বলেন, ‘শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের নেতাদের আলোচনার পর সন্ধ্যা থেকে পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে।’

আরও পড়ুন: সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ

শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, কিছুদিন আগে কালিগঞ্জ উপজেলার কাউন্টারগুলোতে যশোর থেকে আসা গাড়ির যাত্রী চেকিংয়ের সময় চাঁদা দাবি করেছিলেন কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। সম্প্রতি যশোর থেকে ছেড়ে আসা জয় পরিবহনের একটি গাড়িতেও চাঁদা দাবি করেন তারা। পাশাপাশি শ্যামনগরের কিংফিশার নামে ঢাকাগামী একটি বাস ভাঙচুর করেন ইউনিয়নের শ্রমিকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার যশোরে অবস্থিত সাতক্ষীরার পরিবহন কাউন্টারগুলোতে তালা দেন যশোর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। তারই প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা বাস-মালিক সমিতি।

/এএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি