সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ আগস্ট ২০২২, ১৯:২০আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৯:২০

শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল থেকে কোনও পরিবহন সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, কিছুদিন আগে কালিগঞ্জ উপজেলার কাউন্টারগুলোতে যশোর থেকে আসা গাড়ির যাত্রী চেকিংয়ের সময় চাঁদা দাবি করেছিলেন কালিগঞ্জ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। সম্প্রতি যশোর থেকে ছেড়ে আসা জয় পরিবহনের একটি গাড়িতেও চাঁদা দাবি করেন তারা। পাশাপাশি শ্যামনগরের কিংফিশার নামে ঢাকাগামী একটি বাস ভাঙচুর করেন ইউনিয়নের শ্রমিকরা। 

এ নিয়ে দ্বন্দ্বের জেরে সোমবার যশোরে অবস্থিত সাতক্ষীরার পরিবহন কাউন্টারগুলোতে তালা দেন যশোর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন। তারই প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে সাতক্ষীরা বাস-মালিক সমিতি।

সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন বলেন, ‘দুই পক্ষের দ্বন্দ্বের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা বৈঠক করছি। আজই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু বলেন, ‘যশোরে সাতক্ষীরার পরিবহন কাউন্টারে তালা লাগিয়ে দিয়েছেন যশোর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা। সে কারণে সাতক্ষীরা থেকে পরিবহন বন্ধ করে দিয়েছেন মালিকরা। গত ৫ আগস্ট শ্যামনগরে শ্রমিকদের সঙ্গে মারামারির ঘটনা ঘটেছিল। তখন শ্যামনগরের উচ্ছৃঙ্খল শ্রমিকরা যশোরের গাড়ি শ্যামনগর যেতে নিষেধ করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যশোরের গাড়ি কালিগঞ্জে এলে আটকে দেন শ্রমিকরা। এসব বিষয় সমাধানের পর বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের