প্রধানমন্ত্রীর জন্য ভারত থেকে এলো ‘রাখি উৎসবের’ উপহার

বেনাপোল প্রতিনিধি
১০ আগস্ট ২০২২, ১৬:১৭আপডেট : ১০ আগস্ট ২০২২, ১৬:৪২

‘রাখি বন্ধন উৎসব’ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারত থেকে এসেছে উপহার। বুধবার (১০ আগস্ট) বেনাপোলের আইসিপি বিজিবি ক্যাম্পে ভারতের বনগাঁয়ের পৌর মেয়র গোপাল শেঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারের প্যাকেট যশোর-১-এর এমপি শেখ আফিল উদ্দিনের হাতে তুলে দেন। এ সময় উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সংশ্লিষ্টরা জানান, দুপুর ১টার দিকে ভারতের একটি প্রতিনিধি দল বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে উপস্থিত হন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বনগাঁ পৌরসভার মেয়র গোপাল শেঠ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারটি বাংলাদেশের পক্ষে গ্রহণ করেন এমপি শেখ আফিল উদ্দিন। এ সময় ভারত থেকে আসা প্রতিনিধিদলের প্রত্যেককে উপহার দেওয়া হয়। 

উপহার গ্রহণকালে এমপি শেখ আফিল উদ্দিন বলেন, রাখি বন্ধন উৎসবে আমাদের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি আমরাও ভারত থেকে আসা প্রতিনিধিদের উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে মিষ্টি, রাখি এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের দুটি ছবি পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ সুসংহত রাখতে দুই দেশের মধ্যে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়। এমন কর্মকাণ্ডের ফলে দুই দেশের মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান