রামপাল বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ৪

মোংলা প্রতিনিধি 
১২ আগস্ট ২০২২, ১২:৪৯আপডেট : ১২ আগস্ট ২০২২, ১২:৫২

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া মালামালসহ চার জনকে আটক করেছে র‍্যাব-০৬। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ১১টায় র‍্যাব-০৬ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলো—বাগেরহাট সদরের বাসিন্দা মো. রাসেল (৩৮), রামপালের বাসিন্দা আসাদ শেখ (৩২), সোহেল শেখ (২১) ও মোংলার বাসিন্দা সুব্রত রায় (২১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেল কোম্পানির অন্তর্ভুক্ত গানাত্রা হেভী লিফটারস কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে প্রায় ৫০০ কেজি অ্যালুমিনিয়াম প্লেইন সিড চুরি হয়। এগুলোর দাম প্রায় দুই লাখ টাকা। এছাড়া ১০ আগস্ট রাতে একই কোম্পানির ইলেকট্রিক ক্যাবল ড্রাম থেকে বিভিন্ন প্রকার ইলেকট্রিক সামগ্রী চুরি হয়। চুরির বিষয়ে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জ বৃহস্পতিবার (১১ আগস্ট) র‍্যাব-০৬ এর অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব-০৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল চোর চক্রকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চুরি হওয়া অ্যালুমিনিয়াম প্লেইন সিড বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় রয়েছে। এরপর ফকিরহাট থানার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রথম দফায় চুরি হওয়া ৫০০ কেজি অ্যালুমিনিয়াম প্লেইন সিডের মধ্যে ৪৬৫ কেজি উদ্ধার করা হয়।

চুরির ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গানাত্রা হেভী লিফটারস কোম্পানির সাইট ইনচার্জের বাদী হয়ে রামপাল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী