৮ স্থানে শোকসভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছেন এমপি নাবিল

যশোর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ০০:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০০:৩৮

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ আগস্ট বিকাল পৌনে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত যশোর শহর ও বিভিন্ন ইউনিয়নের ৮টি স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। কর্মসূচির আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সংগঠনগুলো।

পৌনে ৫টায় শহরের  এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিকেল ৪.৫০ মিনিটে তিনি উপস্থিত হন শহরের খয়েরতলা ভাস্কর্য মোড়ে।

পুলিশ লাইন টালিখোলায় দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করছেন এমপি কাজী নাবিল আহমেদ

৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি কাজী নাবিল আহমেদ। আয়োজিত কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে এম খয়রাত হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদি হাসান মিন্টু, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামানসহ উপস্থিতি ছিলেন অনেকে।

বিকেল সাড়ে ৫ টায় যশোর সদরের চুড়ামনকাটি বাজারে আয়োজিত আলোচনা সভায় কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দাউদ হোসেন।

চুড়ামনকাটি বাজারে উপস্থিত মানুষ

বিকেল ৬.১৫ মিনিটে সদরের হৈবতপুর ইউনিয়নের বারীনগর বাজারে শোক সভা ও দোয়া মাহফিল এবং দরিদ্রভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি কাজী নাবিল আহমেদ। উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক বিশ্বাস সভাপতিত্ব করেন।

এছাড়া সন্ধ্যা ৭.১৫ মিনিটে যশোর সদরের আরবপুর ইউনিয়নের সুজলপুর বাজারে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক একরামুল কবীর রবিউল।

শোক দিবস উপলক্ষে সুজলপুরে বক্তব্য রাখছেন এমপি কাজী নাবিল আহমেদ

রাত ৮টায় দেয়াড়া ইউনিয়ন পরিষদে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল কাদের। রাত ৯টায় যশোর শহরের পুরাতন কসবা মিশনপাড়ায় আলোচনা ও দরিদ্রভোজের আয়োজনে উপস্থিত হন তিনি।

রাত ৯.২৫ মিনিটে যশোর শহরের খড়কী শাহ আব্দুল করিম সড়ক মোড়ে উপস্থিত হন এমপি কাজী নাবিল। সেখানে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জাকির হোসেন পলাশ।

/এলকে/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের