যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল

যশোর প্রতিনিধি
১৭ জুন ২০২৪, ১১:৪৮ আপডেট : ১৭ জুন ২০২৪, ১১:৪৮

উৎসব ও ধর্মীয় গাম্ভীর্যের মধ্যে দিয়ে যশোরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। যশোরের কেন্দ্রীয় ঈদগাহে সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। এখানেই যশোর-৩ আসনের (সদর) সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোরে ঈদের নামাজ আদায় করেছেন।

জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রধান জামাতের খোতবা পাঠ করেন কেন্দ্রীয় ঈদগাহের প্রধান ইমাম মওলানা ইয়াসিন আলী। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করেন ইমাম।

জামাতে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ছাড়াও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শহরের গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন।

নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ উদযাপন করেন।

/এফআর/
সম্পর্কিত
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত