বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ১৭:০৬আপডেট : ২৯ জুন ২০২৪, ১৭:০৯

আগে থেকেই শোনা যাচ্ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নারী লিগ থেকে কাউন্সিলরশিপ পাচ্ছে চার ক্লাব। শনিবার বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যার অনুমোদনও দেওয়া হয়েছে। নতুন করে চার ক্লাব যুক্ত হওয়ায় মোট কাউন্সিলরের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১-তে।

স্থানীয় একটি হোটেলে প্রায় দুই ঘণ্টার সভায় সারাদেশ থেকে কাউন্সিলররা যোগ দিয়েছিলেন। সভা শেষে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন নির্বাহী কমিটির সদস্যদের পাশে নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আজ একটাই নতুন সিদ্ধান্ত হয়েছে। মেয়েদের লিগ থেকে চারটা নতুন কাউন্সিলর পাশ হয়েছে। বাফুফে এবং নারী কমিটির একটা চাওয়া ছিল মেয়েরা যে লিগ খেলে সেখান থেকে যেন কাউন্সিলারশিপ দেওয়া হয়।’

নারী লিগ থেকে শুধু চার নয় আরও বেশি কাউন্সিলরশিপ চাওয়া হয়েছিলে বলে দাবি করে সালাউদ্দিন বলেছেন, ‘চাওয়া হয়েছিল অনেকগুলা, কিন্তু সেখান থেকে মাত্র চারটার অনুমোদন দেওয়া হয়েছে। আর বাকি সবকিছুই আগের মতো। শীর্ষ চারটা দল নির্বাচনে ভোটের অধিকার পাবে।’

কয়েক বছর হলো নারী লিগ মাঠে গড়াচ্ছে। ফলে ক্লাবগুলোকে খুব তাড়াতাড়ি কাউন্সিলরশিপ দেওয়া হলো কিনা? এমন প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি বলেছেন, ‘খুব তাড়াতাড়ি দেওয়া হয়নি। তারা তো চ্যাম্পিয়ন হয়েছে দুই বছর আগে। লিগ খেলছে ৪-৫ বছর হলো। যেখানে আপনার কাছে ১৪৭ জন কাউন্সিলর আছে, নতুন চারটা কাউন্সিলর খুব একটা প্রভাব ফেলবে না। বড় বড় ক্লাব এখনও নারীদের নিয়ে খেলে না, যারা নারী লিগে খেলে তাদেরকে একটা কিছু তো দিতে হবে যেন তারা খেলে। এটা সেই দিকে প্রথম পদক্ষেপ।’

মাঝে শোনা গিয়েছিল, নির্বাহী কমিটির সদস্য ও কাউন্সিলর সংখ্যা কমাতে বলেছিল ফিফা। তারপরও আজ চারটি কাউন্সিলর বাড়ানো প্রসঙ্গে বাফুফে সভাপতি যুক্তি দেখিয়ে বলেছেন, ‘কারণ ফিফা যখন বলছিল, আমরা বলেছিলাম কমাতে হলে তোমাদের কমাতে হবে, আমরা কমাতেও পারবো না বাড়াতেও নয়। কারণ এটা করতে গেলে আবার কংগ্রেস করতে হবে। আমরা এটা নিয়ে আলোচনা চালিয়ে গিয়েছিলাম, তখন তারা বলেছিল এটা স্থগিত রাখতে। সেটা ফিফাই বলেছিল।’

কথা বলছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, বামে অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। নতুন কাউন্সিলররা অক্টোবরে বাফুফের নির্বাচনে ভোট দিতে পারবে। বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ নতুন কাউন্সিলরশিপ নিয়ে বলেছেন, ‘যখন আমরা কংগ্রেসের কোন কিছু পাস করছি, তখন ওটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে। কার্যনির্বাহী কমিটির সভা ভিন্ন বিষয়। সেখানে আগামী যে কংগ্রেস হবে, সিদ্ধান্তগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করে। কংগ্রেসে যেটা পাশ হয় সেটাই ইফেক্টিভ।’

কাজী নাবিল কাউন্সিলরশিপের বিষয়টি আরও পরিষ্কার করে বলেছেন, ‘আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সর্বশেষ যে লিগটা হয়, তার যে টেবিল থাকে, সেই টেবিলটাই বিবেচনা করি। এখন যেমন এই চারজন পেয়েছে, আগামী নির্বাচনে তখন যে টেবিল থাকবে, সেই দলগুলো সুযোগ পাবে।’

/টিএ/এফআইআর/;
সম্পর্কিত
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
জাতীয় দলের অনুশীলন নিয়ে ‘গোপনীয়তা’ কেন
জাতীয় দলে ম্যানেজার ও কো-অর্ডিনেটরের কাজ কী, যা বললেন বাফুফে সভাপতি
সর্বশেষ খবর
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল