চাকরি ছাড়লেন বিদ্যালয়ে না আসা ২ শিক্ষক, প্রধান শিক্ষক যুক্তরাষ্ট্রে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ১৮:২৩আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৮:২৩

ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা প্রাথমিকের দুই সহকারী শিক্ষক স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। অব্যাহতিপত্র জমা দিলে মঙ্গলবার (১৬ আগস্ট) তাদের পত্র গ্রহণ করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

অপরদিকে, ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করা প্রধান শিক্ষক নিগার সুলতানার কোনও হদিস পাননি শিক্ষা কর্মকর্তারা। চুয়াডাঙ্গার হাজরাহাটি ও ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের কর্তব্যে অবহেলা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জেলা শিক্ষা অফিস জানিয়েছে, ছুটি নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে চুয়াডাঙ্গার হাজরাহাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানা ও সহকারী শিক্ষক নীনা শাহরিয়ার। একইভাবে বিদ্যালয়ে যান না ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক নিপা শাহরিয়ার। তাদের কর্তব্যে অবহেলার বিষয়ে উপজেলা শিক্ষা কার্যালয় একটি অভিযোগপত্র পাঠায় জেলা কার্যালয়ে। এরইমধ্যে ওই দুই সহকারী শিক্ষক নীনা শাহরিয়ার ও নিপা শাহরিয়ার স্বেচ্ছায় চাকরি ছাড়ার আবেদন পত্র জমা দেন। সে আবেদন গ্রহণ করেন জেলা শিক্ষা কর্মকর্তা।

চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘তারা এখন আর ওই পদে বহাল নেই। ওই দুটি পদ শূন্য ঘোষণা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান আছে। তার কোনও হদিস মিলছে না। রায় ঘোষণা হলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালের ১ জুলাই চুয়াডাঙ্গা শহরতলীর হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন নিগার সুলতানা। ২০১৮ সালের ১২ ডিসেম্বর থেকে ২০১৯ সালের ১০ মার্চ পর্যন্ত তিন মাসের চিকিৎসাজনিত ছুটির একটি দরখাস্ত নিজ বিদ্যালয়ে রেখে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে চলে যান। অথচ এ ধরনের ছুটির জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে মহাপরিচালকের দফতর থেকে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। দেশে না এসেই ২০১৯ সালের ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত আরও দুই মাসের জন্য চিকিৎসাজনিত ছুটির একটি দরখাস্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠান এই প্রধান শিক্ষক। দুই বছর ৯ মাস আট দিন অননুমোদিত ছুটি কাটিয়ে ২০২১ সালের ২১ ডিসেম্বর তিনি বিদ্যালয়ে যোগ দেন। এরপর তিন মাস সাত দিন বিদ্যালয়ে গেলেও চলতি বছরের ২৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। নিগার সুলতানার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু গত ১৫ জুন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে জানান।

একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীনা শাহরিয়ার ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি থেকে দুই বছর ছয় মাস কোনোপ্রকার ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত ছিলেন।

অপরদিকে, শহরের আরেক শিক্ষা প্রতিষ্ঠান ভিমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীপা শাহরিয়ার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন দীর্ঘদিন। চিকিৎসাজনিত কারণ দেখিয়ে ছয় মাসের ছুটি নিয়ে ৯ মাস বিদ্যালয়ে আসেননি তিনি। তাদের অনুপস্থিতির বিষয়টি সংবাদ মাধ্যমে উঠে এলে নীনা ও নীপা স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন। তারা এতদিন অবৈতনিক ছুটি কাটিয়েছেন। নীনা ও নিপা দুজন বোন।

/এফআর/
সম্পর্কিত
৩৭ লাখ টাকায় স্কুল ভবন নির্মাণ, নেই দোতলায় ওঠার সিঁড়ি
ইউনূস সরকার বাতিল করলেও প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ দেবে সরকার 
বিদ্যালয়ের ভবনে ফাটল, ঝড়ের সময় অন্যত্র আশ্রয় নিলো শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম