ঝড়ে গাছ পড়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র ও মোংলা বিদ্যুৎ বিচ্ছিন্ন

মোংলা প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ২২:৩০আপডেট : ১৮ আগস্ট ২০২২, ২২:৩০

ঝড়ে গাছ পড়ে বাগেরহাটে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের প্রধান গ্রিডের তার ছিঁড়ে গেছে। এতে মোংলা বন্দর, শিল্পাঞ্চল, পৌর শহর ও রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ঝড়ে গাছ ভেঙে প্রধান গ্রিডের ওপর পড়লে তার ছিঁড়ে যায়। রাত ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

স্থানীয় সূত্র জানায়, বিকাল সাড়ে ৩টার দিকে বাগেরহাটে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে ঝড়ে গাছ ভেঙে বিদ্যুতের প্রধান গ্রিডের ওপর পড়লে তার ছিঁড়ে যায়। তখন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে পৌর শহর, রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র, মোংলা বন্দর ও শিল্পাঞ্চলসহ আশপাশের কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিল্প এলাকা, ইপিজেডের কারখানা ও তাপ বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম ব্যাহত হচ্ছে।  

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মোংলা আবাসিক এলাকার প্রকৌশলী মো. ফরহাদ হোসেন বলেন, বিকালে ঝড়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবন সংলগ্ন মহাসড়কের পাশের গাছ পড়ে প্রধান গ্রিডের তারটি ছিঁড়ে গেছে। তখন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখন গাছ কেটে সরানোর কাজ চলছে। এরপর লাইনটি জোড়া লাগানো হবে। পরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এই গ্রিড থেকে মোংলা বন্দর, শিল্পাঞ্চল, পৌর শহর ও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ হয়। তার ছিঁড়ে যাওয়ায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

/এএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের