ট্রাকচাপায় প্রাণ গেলো ২ কলেজছাত্রের

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ০৯:৫২ আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:০৯

খুলনার ফুলতলা উপজেলায় ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৭টার দিকে উপজেলার রাড়ি পাড়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ (১৭) ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সর্দারের ছেলে তাজবিকুর রহমান শাহাত (১৮)। তারা আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

ফুলতলা হাইওয়ে পুলিশের এসআই শাহ আলম জানান, রাত ৭টার দিকে মোটরসাইকেলে রাড়িপাড়া অতিক্রম করছিলেন দুই বন্ধু। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সড়কে ছিটকে পড়লে দুই জনের ওপর দিয়ে ট্রাক চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক