ছাত্রলীগ করার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ২৩:০৬আপডেট : ২৬ আগস্ট ২০২২, ২৩:০৬

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘বর্তমানে যারা ছাত্র আছে তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেন শিক্ষায়। ছাত্রলীগ করার পাশাপাশি তোমাদের পড়াশোনাও মনোযোগী হতে হবে। তোমরাই ভবিষ্যতে রাজনীতিবিদ হবে ব্যবসায়ী হবে বিদেশে কাজ করবে। মানুষের জন্য কাজ করবে তোমরা। বঙ্গবন্ধু নিজেই সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তোমাদেরকেও সেই পথে হাঁটতে হবে।’

শুক্রবার (২৬ আগস্ট) রাতে যশোর পিটিআই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেখানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করা হয়। ছাত্রলীগের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।

নাবিল আহমেদ বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দায়িত্ব দিতে হবে। এর মাধ্যমে আমরা বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।’

সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পড়াশোনা করতে হবে। বঙ্গবন্ধুর জীবনীর ওপর আমাদের আরও বেশি গবেষণা করতে হবে। তিনি কীভাবে সোনার বাংলা গড়ার জন্য কাজ করে গেছেন- এসব জানতে। আমাদের সৌভাগ্য যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। একের পর এক কর্মসূচির মাধ্যমে তিনি আমাদের আর্থসামাজিক উন্নয়ন করে যাচ্ছেন। বর্তমানে বাঙালি জাতি সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সব সূচকে দেশের এগিয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের