জমিতেই লুটিয়ে পড়লেন ২ কৃষক, হাসপাতালে নেওয়ার পর জানালেন মৃত

মেহেরপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৩

মেহেরপুরের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারি গ্রামে সীমান্তবর্তী মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে মাঠে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই কৃষক হলেন- সদর উপজেলার শোলমারি গ্রামের দোয়াত আলীর ছেলে ছোট খোকন ও আব্দুর সামাদের ছেলে শাহ আলম।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা দুই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, সকালে শোলমারি গ্রামের ভারতীয় সীমান্তবর্তী নুয়ার মাঠে নিজ ধানের জমিতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ছোট খোকন ও শাহ আলম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে নিহতের পরিবারে লোকজন মাঠ থেকে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মোকলেচুর রহমান পলাশ বলেন, বজ্রাঘাতে আক্রান্ত দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে আমরা মৃত অবস্থায় পাই। ধারণা করছি, মাঠেই তাদের মৃত্যু হয়েছে। 

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা জানান, লাশ নিজ গ্রাম শোলমারিতে নিয়ে আসা হয়েছে। রাতেই তাদের দাফন সম্পন্ন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী