প্রেমের টানে বাংলাদেশে এসে আটক, ৫ মাস পর দেশে ফিরলেন তরুণী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৭

প্রেমের টানে বাংলাদেশে এসে আটকের পাঁচ মাস ১৩ দিন পর দেশে ফিরলেন ভারতীয় এক তরুণী (১৮)। রবিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে তাকে ভারতে পাঠানো হয়। তিনি ভারতের নদীয়া জেলার রাধাকান্তপুরের বাসিন্দা।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আবু নাইম বলেন, ‌‘দুই বছর আগে অনলাইনে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে ওই তরুণীর সঙ্গে কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে ওমর আলীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে ২০২১ সালের ১৪ নভেম্বর সাতক্ষীরা সীমান্ত দিয়ে কুষ্টিয়ায় ওমর আলীর বাড়িতে আসেন। পরদিন কুষ্টিয়া আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ওমর আলীকে বিয়ে করেন। চলতি বছরের ২১ মার্চ রাতে তরুণীকে আটক করে কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। তখন বয়স কম হওয়ায় তাকে কুষ্টিয়ার সামাজিক, প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রে রাখার নির্দেশ দেন আদালত। আজ তাকে ভারতে ফেরত পাঠানো হয়।’

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনারের ডেপুটি কনসোলার দেবব্রতী চক্রবর্তী, বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জহির উদ্দিন, ভারতের পক্ষে ছিলেন বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার এস এ নগেন্দ্র হালদার, গেদে ইমিগ্রেশন ইনচার্জ সন্দীপ তেওয়ারি, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাপিন মুখার্জি, গেদে কাস্টমস সুপার অজয় নারায়ণ রায় ও কাস্টমস ইন্সপেক্টর প্রশান্ত কুমার ঘোষ।

/এএম/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী