সাতক্ষীরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ৪

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

সাতক্ষীরার শ্যামনগরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চার জনের মধ্যে রয়েছেন- উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের মৃত বরকত উল্লার ছেলে ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস. এম মহসিন উল মুলক, মুন্সীগঞ্জ ইউনিয়নের মৃত নাসির উদ্দিনের ছেলে জি.এম মহিউদ্দিন, মৃত জোহর আলী গাজীর ছেলে মো. ফজর আলী, গাঁও শ্রীফলকাটির মৃত মান্দার মোল্লার ছেলে কুদ্দুস গাজী।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯৭২ সালের ১০ অক্টোবর শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের সুরেন্দ্রনাথ মন্ডলকে বাড়ি থেকে তুলে নিয়ে নদীর পাড়ে গুলি করে হত্যার অভিযোগে উল্লিখিত চার ব্যক্তির বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ এপ্রিল মামলা দায়ের করেন সুরেন্দ্রনাথ মন্ডলের মেয়ে চদনা রানী মণ্ডল। মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করায় তাদের গ্রেফতার করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি