বিয়ের এক মাস পর মাঠে মিললো যুবকের লাশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৫ আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজের তিন দিন পর তরিকুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাবিলনগর গ্রামের মাঠের একটি গাছের নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তরিকুল ইসলাম তিয়রবিলা গ্রামের কুঠিপাড়ার শাহজাহান আলীর ছেলে। মাসখানেক আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন তিনি। স্বজনদের অভিযোগ, বিয়ের এক মাস পরই তরিকুলের সঙ্গে সংসার করবেন না বলে জানিয়ে দেন নববধূ। এতে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম এক মাস আগে চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে বিয়ে করেন। বিয়ের পর নববধূকে নিয়ে নিজের বাড়ি ও শ্বশুরবাড়িতে অবস্থানের আনুষ্ঠানিকতা শেষে গত সপ্তাহে আবারও শ্বশুরবাড়ি যান। এ সময় নববধূ তার সঙ্গে আর সংসার করবেন না বলে জানিয়ে দেন। এরপর বাড়ি ফিরে আসেন তরিকুল। গত বুধবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল রাতে তিয়রবিলার মাঠের একটি ছোট বাগানের মধ্যে তরিকুলের গলায় ফাঁস লাগানো লাশ পড়ে থাকতে দেখেন কৃষকরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানায়, বুধবার কোনও এক সময় তরিকুল ওই বাগানে পাটের আঁশ গলায় পেঁচিয়ে তেতুল গাছের ডালে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বাগানটিতে লোকজনের তেমন যাতায়াত না থাকায় তিন দিন ধরে কারও চোখে পড়েনি। শুক্রবার মাঠের কৃষকরা লাশ গাছের নিচে পড়ে থাকতে দেখেন। তিন দিনের মধ্যে আঁশ ছিড়ে লাশ নিচে পড়ে যায়। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, তরিকুল আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক