চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, মূল হোতা গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৪:০১

মেহেরপুরে চালক জামান হোসেনকে (৩০) হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের মূল হোতা শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়ার কালিশংকরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। শহিদুল ইসলাম মেহেরপুর শহরের শোলমারি গ্রামের আব্দুল লতিফের ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি লিচু বাগান থেকে জামানের লাশ উদ্ধার করা হয়। তিনি গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রামকৃষ্ণপুর ধলা গ্রামের আবুল হোসেনের ছেলে। শহরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার কালিশংকরপুর গ্রামে বোনের বাড়ি থেকে শহিদুলকে গ্রেফতার করা হয়। এ সময় জামালকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অটোরিকশা উদ্ধার করা হয়। হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী