যৌতুক না পেয়ে নববধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

যশোর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪০

যশোরের মণিরামপুর উপজেলায় যৌতুক না পেয়ে ফাতেমা খাতুন (২০) নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমার স্বামী সোহান হোসেনকে থানায় নেওয়া হয়েছে। 

ফাতেমা খাতুন যশোরের অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা গ্রামের ইয়াসিন আলীর মেয়ে। সোহান উপজেলার দুর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, দুই মাস দুই দিন আগে ফাতেমা ও সোহানের বিয়ে হয়। বিয়ের পর থেকে ব্যবসার জন্য তিন লাখ টাকা দাবি করেন সোহান। টাকা আনতে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। সর্বশেষ গত শনিবার শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকাসহ স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন সোহান। এরপর বাকি দুই লাখ টাকার জন্য তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। রবিবার দিবাগত রাত ৩টার দিকে ফাতেমাকে মৃত অবস্থায় মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে চলে যান সোহান ও তার পরিবারের লোকজন। এরপর মোবাইল ফোনে তারা ফাতেমার বাবাকে জানান, তিনি আত্মহত্যা করেছেন। ভোরে হাসপাতালে এসে মেয়ের মরদেহ দেখতে পান স্বজনরা।

ফাতেমার বাবা ইয়াসিন আলী অভিযোগ করে বলেন, ‘যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করে হত্যার পর হাসপাতালে ফেলে গেছেন শ্বশুরবাড়ির লোকজন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমার স্বামী সোহান হোসেনকে হেফাজতে নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি