ট্যুরিস্ট পুলিশের এসআইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মাগুরা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৬

স্ত্রীর করা মামলায় কক্সবাজার টুরিস্ট পুলিশে কর্মরত এসআই সোবহান মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

তার বিরুদ্ধে তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে এবং যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলাটি করেন তার স্ত্রী। অভিযুক্ত এসআই মাগুরার সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের আবদুস সবুর মোল্লার ছেলে। ২০২১ সালের ১৫ ডিসেম্বর এই পুলিশ কর্মকর্তার দ্বিতীয় স্ত্রী মামলাটি করেন।

মামলার বাদীর অভিযোগ, তার স্বামী পুলিশের এসআই সোবহান বিয়ে করা সত্ত্বেও প্রথম স্ত্রীর তথ্য গোপন করে ২০২০ সালের ১২ মে তাকে বিয়ে করেন। সে সময় সোবহান খুলনার সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে নানাভাবে নির্যাতন করতে থাকেন। একাধিকবার তার নির্যাতনের শিকার হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে।

বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম জানান, মামলা দায়েরের পর আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরে পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের