ফেসবুক কমেন্টে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:০০ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:০০

ফেসবুক কমেন্টে ধর্ম অবমাননার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আশিকুর রহমান জানান, শনিবার এক ব্যক্তি নিজ ফেসবুক আইডি থেকে বিয়ের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে অভিযুক্ত যুবক ধর্ম অবমাননা করে মন্তব্য করেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ওই দিনই হরিণাকুণ্ডু উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান থানায় একটি মামলা করেন। মামলার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহযোগিতায় তাকে গ্রেফতার করে।

জানা গেছে, ওই যুবক ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্বেচ্ছায় এই মন্তব্য করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন বলেও জানান পুলিশ সুপার।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক