বাসচাপায় প্রাণ গেলো মাদ্রাসাশিক্ষকসহ ২ জনের

খুলনা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪

খুলনায় বাসচাপায় মাদ্রাসাশিক্ষকসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় শহরের হরিণটানা থানার হোগলাডাঙ্গা প্রগতি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী।

নিহতরা হলেন—হরিণটানা থানার রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে বেলাল হোসেন (২৪) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর কুমারিয়া জোলা গ্রামের কাওছার হোসেনের ছেলে হাফেজ শরিফুল ইসলাম (২৩)। শরিফুল রাজবাঁধ নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। বেলাল রাজবাঁধ আয়েশাবাদ জামে মসজিদের মুয়াজ্জিন।

এক প্রত্যক্ষদর্শী জানান, একটি ট্রাক খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলো। সেই ট্রাকের পাশ কাটাতে গিয়ে একটি বাস সড়কের পাশে চলে এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক ও আরোহী পড়ে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা যায়নি। ঘটনার পর সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী