জ্যান্ত সাপ খেয়ে ফেললেন মোস্তাফিজ!

মোংলা প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২২, ১২:৫১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৫

জ্যান্ত একটি বিষাক্ত সাপ ধরে খেয়ে ফেললেন মোস্তাফিজ (৩০) নামের এক যুবক। তার এমন কাণ্ডে এলাকায় রীতিমতো সোরগোল পড়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) মোংলায় ঘটে যাওয়া ঘটনাটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, মোস্তাফিজ মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এলাকার বাসিন্দা মৃত মো. মমিন উদ্দিন মৌলভীর ছেলে। বিষাক্ত একটি উড়াল গাড়া কালো সাপ ধরে চিবিয়ে খেয়ে ফেলেছেন। এমন ঘটনা দেখে চোখ কপালে উঠেছে অনেকের। তবে তার তেমন কিছুই হয়নি।

এই বিষয়ে বৃহস্পতিবার কথা হয় মোস্তাফিজের সঙ্গে। জানতে চাইলে তিনি বলেন, সাপটা তার বাড়ির গাছে ছিল। পরে ওই সাপ তাকে কামড় দিতে চাইলে সেটি ধরে নিজেই চিবিয়ে খেয়ে ফেলেছেন। সাপটি খেতে তৈলাক্ত স্বাদ লেগেছে এবং তার শরীরে কিছুই হয়নি।

জানতে চাইলে মোংলা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন বলেন, এটা আমার কাছে আশ্চর্যজনক লাগছে। তবে যে সাপটি খেয়েছে সেটি বিষধর না হলে সমস্যা নেই। তারপরও তার শরীরে চেকআপ করা উচিত। কারণ সাপের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ বিষাক্ত। দ্রুত এর চিকিৎসা করা না হলে তিনি মারাও যেতে পারেন।

/এফআর/
সম্পর্কিত
কানাডার ইকালুইটে ৭ বছর পর গাড়ি ধোয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার
বোতলে করে চিরকুট ভাসিয়ে দেওয়ার তিন দশক পর পেলেন জবাব
মাছের একাকিত্ব দূর করতে অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষের উদ্যোগ 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম