খুলনায় তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

খুলনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৬

খুলনায় এক তরুণী (১৯) ধর্ষণের শিকার হয়েছেন। এতে সহায়তার অভিযোগে শাওন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে নগরীর আড়ংঘাটা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

চিকিৎসার জন্য ভুক্তভোগী তরুণীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গ্রেফতার শাওনের বাড়ি খালিশপুর এলাকায়।

আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) তপন কুমার সিংহ জানান, রাতে পরিচিত দুই যুবকের সঙ্গে আড়ংঘাটা তেলিগাতী এলাকায় ঘুরতে যান ওই তরুণী। রাত ১১টার দিকে তেলিগাতী এলাকার একটি পুকুর পাড়ে বসে ছিলেন তারা। এরপর তেলিগাতী এলাকার আজগর সর্দারের বাড়ির ভাড়াটিয়া উত্তম রায়ের রান্নাঘরে নিয়ে তাকে ধর্ষণ করে তাদের মধ্যে এক যুবক। এ ঘটনায় সহায়তার অভিযোগে ঘটনাস্থল থেকে শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, রাত দেড়টার দিকে ধর্ষণের শিকার হন ওই তরুণী। সাড়ে ৩টার দিকে তার চিৎকার শুনে ঘুম থেকে উঠে উদ্ধার করেন এলাকার মানুষ। ধর্ষক পালিয়ে গেলেও এ ঘটনায় সহায়তাকারী যুবক শাওনকে ধরে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। শুক্রবার সকালে ভুক্তভোগীকে খুলনা মেডিক্যালের ওসিসিতে ভর্তি করা হয়। তিনি বাদী হয়ে আড়ংঘাটা থানায় মামলা করেছেন। মূল অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৯ সেপ্টেম্বর দৌলতপুরের এক স্কুলছাত্রী বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে খালিশপুর মদিনাবাগ আবাসিক এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পুলিশ এ ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম