আলমডাঙ্গায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বয়স্ক স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে নিহত দম্পতির একমাত্র সন্তান দিলারা পারভীন শিলা বাদী হয়ে অজ্ঞাতদের নামে ওই হত্যা মামলাটি করেন। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

অপরদিকে গতকাল বিকাল ৪টার দিকে নিহত দম্পতির জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলা শহরের দারুস সালাম কবরস্থানে তাদের সমাহিত করা হয়।

জানা গেছে, বৃদ্ধ দম্পতি হত্যাকাণ্ডের এখনো কোনও কূলকিনারা খুঁজে পায়নি পুলিশ। কাউকে গ্রেফতার করা হয়নি। গতকাল থেকেই আলমডাঙ্গা থানা পুলিশের পাশাপাশি, চুয়াডাঙ্গা জেলা পুলিশ, ডিবি পুলিশ, সিআইডি, পিবিআই, র‌্যাবের গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থা মাঠে নেমেছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে হিমশিম খাচ্ছে তদন্তকারীরা। তবে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য নির্ঘুম কাজ করছেন তারা।

গতকাল গভীর রাত অবধি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আলমডাঙ্গায় অবস্থান করেন। নিহত দম্পতির জামাতা ও মেয়ের সঙ্গে কথা বলেছেন তিনি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহতের মেয়ে দিলারা পারভীন শিলা বাদী হয়ে গতকাল রাতে মামলা করেছেন। হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের বিভিন্ন সংস্থা তদন্তে মাঠে আছে। হত্যা রহস্য উন্মোচনে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তালাবদ্ধ বাড়ি থেকে নজির উদ্দীন (৭০) ও ফরিদা খাতুন (৬০) দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

/এনএআর/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক