বঙ্গবন্ধুর সমাধিতে নতুন আইজিপির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২২, ১৬:৩৯আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৬:৩৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় তিনি জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টটুল, থানার ওসি আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক পরিদর্শন ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

/এফআর/
সম্পর্কিত
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়িটি শনাক্ত
সর্বশেষ খবর
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক