বিয়ের এক মাস পর যুবককে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী পলাতক

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ১২:২১আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১২:২১

কুষ্টিয়ায় সাব্বির আহমেদ (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মিলপাড়া ছোট ওয়ারলেস গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (৩ অক্টোবর) সকাল ৭টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিবের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে তার স্ত্রী রজনী খাতুন পলাতক।

সাব্বির আহমেদ মিলপাড়ার ছোট ওয়ারলেস গেট এলাকার মৃত রমজান আলীর ছেলে। অভিযুক্ত রজনী খাতুন তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সঙ্গে এক বছর আগে সাব্বিরের বিচ্ছেদ হয়েছে। প্রথম পক্ষের দুটি মেয়ে সন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে সাব্বিরের সঙ্গে রজনী খাতুনের বিয়ে হয়। সম্প্রতি পারিবারিক কলহ সৃষ্টি হয়। গত রাত ৩টার দিকে হঠাৎ পরিবারের লোকজন সাব্বিরের চিৎকার শুনতে পান। পরে ঘরে গিয়ে দেখেন, সাব্বির রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

সাব্বিরের চাচাতো ভাই তামিম হোসেন বলেন, ‘মধ্যরাতে চিৎকার শুনে ঘুম ভাঙে। পরে সাব্বিরের ঘরে গিয়ে দেখি, সে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সাব্বির মারা গেছে। এ ঘটনার সঙ্গে রোজিনা জড়িত।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো ছুরি দিয়ে সাব্বিরকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী