অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ২০:৪০আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২০:৪৪

বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে নব্য পাকিস্তানে পরিণত করা হয় বলে মন্তব্য করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালে তাকে হত্যার পর বিএনপি-জামায়াত বাংলাদেশকে নব্য পাকিস্তানে পরিণত করে। তবে বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব নেওয়ার পর সে অবস্থা থেকে দেশকে সঠিকপথে নিয়ে এসেছেন। অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষ দেশ গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টানসহ এ দেশের সব নাগরিককে এক হয়ে কাজ করতে হবে। 

সোমবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় যশোর সদরের কচুয়া ইউনিয়নের মুন্সেফপুর সর্বজনীন শীতলা মন্দির পরিদর্শন শেষে এক সভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, আমরা সবাই মিলে পূজা-পার্বণ উদযাপন করবো। আপনাদের সন্তানদের স্কুল-কলেজে পাঠান। তাদের শিক্ষিত করে তুলুন। আমি চাই কচুয়ার প্রতিটি সন্তান বাংলাদেশের অগ্রগতিতে যেন ভূমিকা রাখতে পারে। আপনাদের সংসদ সদস্য হিসেবে সব সময় কাজ করে যেতে চাই। যেকোনও সমস্যায় আপনাদের পাশে থাকতে চাই। 

আরও পড়ুন: বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ অধিকার নিয়ে বাঁচবে: এমপি নাবিল

বিশ্বম্ভর ঘোষের সভাপতিত্বে সভায় এমপি নাবিল আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে বিপথে নিয়ে যাওয়া হয়েছিল। তবে বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে আবারও সঠিকপথে নিয়ে আসার কাজ শুরু করেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে। আজ বিশ্বে আমরা উন্নয়নের রোল মডেল। 

নিজ এলাকার সবগুলো পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, মণ্ডপ এবং মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দির-মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা দলীয় নেতাকর্মীদের মণ্ডপ-মন্দিরের নিরাপত্তা রক্ষায় বলেছি। সবাই মিলে আমরা এবারের পূজা শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে পালন করবো।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সুখেন মজুমদার, অশোক বোস, গোবিন্দ দত্ত প্রমুখ।

 

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের