বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ অধিকার নিয়ে বাঁচবে: এমপি নাবিল 

যশোর প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২২, ২০:০৬আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২০:০৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ অধিকার নিয়ে বাঁচবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে এবং প্রতিটি মানুষ যাতে নিজ অধিকার নিয়ে বাঁচতে পারেন সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন। সে জন্য আওয়ামী লীগের প্রতিটি কর্মী পূজামণ্ডপে যেকোনও অস্থিতিশীল কর্মকাণ্ডরোধে সতর্ক রয়েছেন। এ কাজে সবাই সচেতনভাবে এগিয়ে এলে সম্প্রীতির বাংলাদেশ আমরা অটুট রাখতে পারবো। 

সোমবার (৩ অক্টোবর) বিকাল ৫টায় যশোর সদরের রূপদিয়া সর্বজনীন কালী মন্দির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। 

দীপক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি নাবিল আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে বিপথে নিয়ে যাওয়া হয়েছিল। তবে বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে আবারও সঠিকপথে নিয়ে আসার কাজ শুরু করেন। এরই অংশ হিসেবে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে। আজ বিশ্বে আমরা উন্নয়নের রোল মডেল। 

নিজ এলাকার সবগুলো পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের এলাকায় ১৫২টি মণ্ডপ এবং মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি মন্দির-মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আমরা দলীয় নেতাকর্মীদের মণ্ডপ-মন্দিরের নিরাপত্তা রক্ষায় বলেছি। সবাই মিলে আমরা এবারের পূজা শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে পালন করবো।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সুখেন মজুমদার, রবিন পাল, প্রশান্ত দেবনাথ প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি