তেরখাদায় মুক্তিযোদ্ধা বেঁচে আছেন ২৬ জন, নতুন আবেদন ৯৫০ 

খুলনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ১০:০৫আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১০:৩৮

স্বাধীনতার পর খুলনার তেরখাদায় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৯১ জন। তাদের মধ্য থেকে এ পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। এখন তেরখাদা উপজেলায় ২৬ জন মুক্তিযোদ্ধা বেঁচে আছেন। তবে স্বাধীনতার ৫০ বছর পর নতুন করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠাতে উপজেলা থেকে ৯৫০ জন আবেদন করেছেন বলে জানা গেছে। এমন ঘটনায় এলাকার প্রকৃত মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছেন। 

সম্প্রতি এ নিয়ে মুক্তিযোদ্ধারা খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তর খুলনা মুক্তিবাহিনীর যুদ্ধকালীন কমান্ডার মো. আবদুল জলিল শেখ। 

তিনি বলেন, ‘দুর্নীতিবাজ ও নষ্ট মানুষ ঘুষ নিয়ে ভুয়াদের মুক্তিযোদ্ধা বানানোর ব্যবসা শুরু করেছে। ১৯৭১ সালে যার বয়স মাত্র ৪-৫ বছর, তারাও টাকা দিয়ে মুক্তিযোদ্ধা হচ্ছে। বর্তমানে এখানে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৬২ জন। এমন অবস্থায় আরও ৯৫০ জনকে জনপ্রতি সাত লাখ টাকা করে নিয়ে মুক্তিযোদ্ধা বানানোর প্রক্রিয়া চলছে। এই ৯৫০ জনের মধ্যে ১৯৭১ সালে অনেকেরই বয়স ছিল ৪-৫ বছর। এদের সংখ্যা ২০০ জনের মতো। আর নতুন আবদেনকারীদের মধ্যে রাজাকার পরিবারের সদস্য ৭৫ জন।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী বলেন, মুক্তিযোদ্ধা হিসেবে নতুন আবেদন করা এ ৯৫০ জনের বিষয়ে গঠিত যাচাই-বাছাই কমিটিতে তেরখাদার দুই জনের নাম রয়েছে। তবে তারা মুক্তিযোদ্ধা হলেও তেরখাদা বা এ অঞ্চলে যুদ্ধ করেননি। তারা সময় কাটিয়েছেন ভারতের ট্রেনিং ক্যাম্পে। তাই আবেদন যাচাই-বাছাই কমিটিতে এলাকার মানুষ ও তেরখাদা বা এ অঞ্চলে মুক্তিযুদ্ধ করেছেন এমন মানুষকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জেড এম ওসিকুর রহমান, আব্দুর রাজ্জাক, শেখ গাউসুল হক ও এম এ ওয়াদুদ।  

/টিটি/
সম্পর্কিত
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
‘বাংলাদেশ নয়, মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে’ 
মুক্তিযুদ্ধ কোনও রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি