খুলনায় ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ১৬:৫৭আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৭:৫৪

খুলনা মহানগরীতে প্রকাশ্যে ধাওয়া করে পলাশ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় সৌরভ নামে আরেক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে নগরীর চানমারি খ্রিষ্টান পাড়া এলাকার দারা সাহেবের বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত পলাশ (২৮) লবণচরা ২ নম্বর গলি ভূতের আড্ডা এলাকার শিপনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে পলাশ ও সৌরভ চানমারির তালতলা মোড়ে আসেন। এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র ও চাপাতি হাতে তাদের ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে দুই যুবক দৌড়ে দারা সাহেবের বালুর মাঠে গেলে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। সৌরভ চিকিৎসাধীন আছেন।

রূপসা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাইদুর রহমান বলেন, ‘চানমারি এলাকার একটি গ্রুপের সঙ্গে পলাশের বিরোধ চলছিল। বিকালে তালতলা মোড়ে এলে পলাশ ও সৌরভকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে পলাশ ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম