অনুপ্রবেশের মামলায় সাজা শেষে সন্তানসহ ভারতে ফিরলেন এক দম্পতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২২, ০৮:৪৮আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১২:৩০

সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতারের দেড় বছর পর শিশুসন্তানসহ ভারতে ফিরেছেন এক দম্পতি। সোমবার (১০ অক্টোবর) দুপুরে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হায়দার বেলিয়া গ্রামের সুমন দে, তার স্ত্রী সুজাতা দে ও ছেলে শুভজিত দে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। পরে যশোরের মুনছেপুর গ্রামের মামা বাড়ি যান সুমন। এক মাস পর আবারও মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। আটকের পর তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। মামলার পর পুলিশ আদালতে সোপর্দ করলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

২০২১ সালের ১৬ নভেম্বর তাদের কাগজে কলমে মুক্তি দেওয়া হয়। ভারতীয় নাগরিক হওয়ায় স্বদেশ প্রত্যাবাসনের নিমিত্তে ঝিনাইদহ জেলা কারাগারে তাদের আটক রাখা হয়। সাজা শেষে সোমবার দুপুরে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে দেশে পাঠানো হয়।

এ সময় বাংলাদেশের পক্ষে ইমিগ্রেশন ইনচার্জ এসআই মো. আবু নাঈম, দর্শনা থানার এসআই মো. সোহেল রানা, দর্শনা চেকপোস্টে বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল জলিল এবং ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কনসুলার দেবব্রত চক্রবর্তী, গেদে ইমিগ্রেশন ইনচার্জ সন্দীপ তিওয়ারি, ভারতীয় গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার নাগেন্দ্র পাল, কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ বাবিন মুখার্জি, ডিআইও কৃষ্ণগঞ্জ স্বাধীন মন্ডল উপস্থিত ছিলেন।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের