৪০ বছর ধরে ডাকাতি

মেহেরপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২২, ১৫:৩৯আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৫:৩৯

টানা ৪০ বছর ধরে ডাকাতি করে আসছেন আলতাফ হোসেন (৬০)। দলের সদস্যরা তাকে ডাকেন ‌‘ডাকাত সর্দার চাচা’ বলে। সম্প্রতি মেহেরপুরের গাংনী উপজেলায় বিভিন্ন সড়কে গাছ ফেলে রাতে তিনটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর দুই দিন অভিযান চালিয়ে তাকেসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার রাফিউল আলম। 

গ্রেফতারকৃতরা হলো-আলতাফ হোসেন, সোহেল হোসেন, আরিফুল ইসলাম, সালাউদ্দিন, তরিকুল ইসলাম ও শাহ জামাল। আলতাফের বাড়ি কুষ্টিয়ার শিমুলিয়া গ্রামে। গ্রেফতার শাহ জামালের কাছ থেকে কুষ্টিয়ার একটি স্থানীয় দৈনিক পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। 

পুলিশ সুপার জানান, সম্প্রতি গাংনী উপজেলায় বিভিন্ন সড়কে গাছ ফেলে রাতে তিনটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে এই চক্রকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ। দুই দিনের অভিযানে ডাকাতির কাজে জড়িত ছয় জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক, গাছ কাটা করাত, রামদা, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম