বেনাপোল বন্দরে আগুনে পুড়লো পণ্য ও গুরুত্বপূর্ণ কাগজপত্র

বেনাপোল প্রতিনিধি
২১ অক্টোবর ২০২২, ০৯:১৯আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৯:১৯

যশোরের বেনাপোল স্থলবন্দরের ৩২ নম্বর পণ্যাগারের অফিসে আগুন লেগেছে। এতে আমদানি পণ্যসহ অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১১টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার দেবনাথ জানান, রাত ১১টায় বেনাপোল বন্দরের ৩২ নম্বর কেমিক্যাল পণ্যাগারের অফিস কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অফিস কক্ষ থেকে পণ্যাগারে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, সঠিক সময়ে ফায়ার সার্ভিসের টিম আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের