বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট, মানুষের ভোগান্তি

বাগেরহাট প্রতিনিধি
২২ অক্টোবর ২০২২, ১৬:৫০আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৬:৫৮

মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। অনির্দিষ্টকালের জন্য ডাকা এ ধর্মঘটের দ্বিতীয় দিনেও শনিবার (২২ অক্টোবর) সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

পরিবহন মালিক সমিতি জানায়, বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে। 

শনিবার দুপুরে বাগেরহাট বাস টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, বাগেরহাট থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনও বাস ছেড়ে যাচ্ছে না। এমনকি কোনও বাস টার্মিনালে আসছে না। ধর্মঘটের কারণে দুদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা।

 বাগেরহাট থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের কোনও বাস ছাড়া হয়নি, মানুষের ভোগান্তি

খুলনা থেকে আসা মহিদুল ইসলাম জানান, তিনি খুলনা থেকে অনেক কষ্টে ভেঙে ভেঙে বাগেরহাট পর্যন্ত এসেছেন। এখন মোরেলগঞ্জ কীভাবে যাবেন তার কোনও ব্যবস্থা খুঁজে পাচ্ছেন না। ফলে টার্মিনালে বসে আছেন।

তবে জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম বলেছেন, ‘বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন নেতারা। এটি তাদের পরিকল্পিত।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু বলেন, ‘মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডাকা হয়েছে। অথচ সমাবেশে বাধা দিতে ধর্মঘট ডাকা হয়েছে বলে মিথ্যাচার করছে বিএনপি। বাগেরহাটে বিএনপির সাংগঠনিক অবস্থা এত ভালো নয় যে, ধর্মঘট দিয়ে তাদের আটকাতে হবে।’

/এএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের