‘আমরা শিক্ষার গুণ ও মান নিয়ে কাজ করছি’

বেনাপোল প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ১৫:৪১আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৫:৪১

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা শিক্ষা ব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই। শুধু সংখ্যা নয়, শিক্ষায় গুণ ও মান নিয়ে আমরা কাজ করছি। শিক্ষা ব্যবস্থার ত্রুটি খুঁজে বের করে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি ও সানুগ্রহ নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ চলছে বলে জানান তিনি। 

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শার্শা উপজেলার বাগআঁচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজের আমেনা খাতুন নতুন অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, বিগত জোট সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা নাজুক হয়ে পড়ে। সেই অবস্থান থেকে মানোন্নয়নের মাধ্যমে শিক্ষা কার্যক্রম আধুনিক ও যুগোপযোগী করে তোলা হয়েছে। বর্তমান সরকার নাজুক অবস্থা কাটিয়ে শিক্ষার হার ৬৫ শতাংশে উন্নীত করেছে। 

এ সময় ড. মশিউর রহমান কলেজের প্রতিষ্ঠাতা মশিউর রহমানের দাবির প্রেক্ষিত কলেজটি এমপিওভুক্তির আশ্বাস দেন মন্ত্রী।

এর আগে ড. মশিউর রহমান মহিলা কলেজের নবনির্মিত ভবন ও কলেজের বিভিন্ন দিক ঘুরে দেখেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রীকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানটির সদস্যরা। 

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক শওকত হোসেনের সভাপতিত্বে সূধী সমাবেশ ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ৮৫ যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, শার্শা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক- শিক্ষকা এবং দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/টিটি/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি