চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে হাতিয়েছেন কোটি টাকা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২২, ২২:১৩ আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২২:১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবুল কালাম (৪০) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে তাকে গ্রেফতার করে। তিনি জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধ পাতিলা গ্রামের আইনাল হকের ছেলে।

র‍্যাব-৬ আজ রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আবুল কালাম নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের/দফতরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি প্রায় ৯৫ লাখ টাকা হাতিয়ে নেন। এই কারণে তার বিরুদ্ধে জেলার দামুড়হুদা ও দর্শনা থানায় তিনটি মামলা ও একটি জিডি করেন ভুক্তভোগীরা। মামলায় বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই প্রতারক বিভিন্ন স্থানে নিজের নাম ঠিকানা এবং পরিচয় পরিবর্তন করে আত্মগোপন করেন। 

এ ঘটনায় র‍্যাব-৬ এর একটি দল আবুল কালামকে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানাধীন আলফা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছয় মাসের সাজা থেকে বাঁচতে ৫ বছর পলাতক, অবশেষে গ্রেফতার
মোবাইলফোনে বিয়ে, পরে ইতালি প্রবাসী জানলেন তার ‘স্ত্রী’ আসলে এক তরুণ
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক