আত্মহত্যা প্ররোচনায় যুবকের ৭ বছরের জেল

ঝিনাইদহ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ১৯:০১আপডেট : ০১ নভেম্বর ২০২২, ১৯:৪৭

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় তাহাবুর রহমান নামের যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ড দেন। একই সঙ্গে ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত তাহাবুর রহমান কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামের জবেদ আলী মন্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, কামারাইল গ্রামের মাদ্রাসাছাত্রী শিরিনা খাতুনকে উত্ত্যক্ত করতো একই গ্রামের তাহাবুর রহমান। ২০০৭ সালের ১ আগস্ট বাড়ির পাশের নদীতে গোসল করতে যাওয়ার সময় তাকে যৌন নির্যাতন করেন তাহাবুর। অপমান সইতে না পেরে পরেরদিনই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন শিরিনা খাতুন। 

এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর তাহাবুর রহমানকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন শিরিনার বাবা আখের আলী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার এ মামলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত তাহাবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী