পদ্মায় মাছের জালে উঠলো কুমির

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২২, ০৬:৩২আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৬:৩২

ভেড়ামারার পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট এলাকায় সজল নামে এক জেলের মাছধরা জালে ঘড়িয়াল প্রজাতির কুমির ধরা পড়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাতে পরে কুমিরটি নদীতে অবমুক্ত করা হয়। ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় জেলেদের কয়েকজন জানান, সন্ধ্যার দিকে স্থানীয় জেলে পদ্মা নদীতে মাছ মারার জন্য নদীতে জাল ফেলে। কিছুক্ষণ পরেই জালের মধ্যে কুমির দেখতে পায়। পরে জেলেরা কুমিরটিকে কৌশলে নৌকার ওপর তোলে।

উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সজল নামে এক জেলের জালে ঘড়িয়াল প্রজাতির কুমির ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা সংবাদ দিলে সেটি রাত সাড়ে ৮টার দিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
 
তিনি আরও জানান, ঘড়িয়াল প্রজাতির কুমির মূলত মিঠা পানিতেই বসবাস করে। তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী কুমিরটিকে নদীতে অবমুক্ত করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি