ভারতে পাচারের সময় ৭ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার ২

বেনাপোল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২২, ২২:৪৭আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯:২১

ভারতে পাচারের সময় যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। সোমবার (৭ নভেম্বর) উপজেলার গোড়পাড়ার আমতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাইম হোসেন (২২) ও আজহারুল ইসলামের (২৩) বাড়ি শার্শা উপজেলায়। তবে পুলিশ এখনও তাদের ঠিকানা দেননি।  

এই বিষয়ে নাভারন সার্কেল পুলিশের  অ্যাডিশনাল এসপি জুয়েল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২টি স্বর্ণের বারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।  

উল্লেখ্য, এ নিয়ে শার্শা ও বেনাপোল সীমান্তে ২৪ ঘণ্টায় পুটখালী এলাকা থেকে রত্না বেগম নামে একজন নারী স্বর্ণ পাচারকারীকে ১০ পিস, বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা সিদ্দিকুর রহমান নামে একজন পাসপোর্ট যাত্রীকে ৯ পিস এবং শার্শা থানার গোড়পাড়া ফাঁড়ি পুলিশের সদস্যরা নাইম ও আজহারুল নামে দুই জনকে ৬২ পিস স্বর্ণের বারসহ আটক করেছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের