অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার

খুলনা প্রতিনিধি 
১১ নভেম্বর ২০২২, ০২:০৯আপডেট : ১১ নভেম্বর ২০২২, ০২:০৯

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি শাহ আলম আইকনকে (৬২) ছয় ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত ১০টায় খুলনা রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খুলনা মহানগরীর সদর থানার একজন অন্তঃসত্ত্বা গৃহবধূ গত ৫ নভেম্বর রাতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। যাওয়ার পথে রাত আনুমানিক ১টার দিকে আসামি শাহ আলম আকন একটি অন্ধকার গলিতে ভিকটিমকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনা জানার পর র‍্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। মামলা দায়েরের ছয় ঘণ্টার মধ্যে আসামি শাহ আলম আকনকে (৬২) গ্রেফতার করে। তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের