দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৪:১২আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৪:১২

মৌসুমের শুরুতেই তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। সোমবার (১৪ নভেম্বর) এই জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত মৌসুমের এটিই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের দাপট। শিশু ও বয়স্কদের অনেকে ঠান্ডাজনিত অসুখে ভুগছে। এতে চাপ বাড়ছে হাসপাতালেও।

চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের শিশু কনসালটেন্ট আসাদুর রহমান মালিক খোকন বলেন, ‘আবহাওয়ার পরিবর্তন ও তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। সকালে, সন্ধায় ও রাতে শীত অনুভূত হচ্ছে এবং দুপুরে গরম লাগছে। আবহাওয়ার তারতম্যের কারণে রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।’

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটাই দেশের এবং এই জেলার এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

/এসএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী