ভবনের ছাদ থেকে পড়ে আ.লীগ নেতার মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ২১:২১ আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২১:২১

সাতক্ষীরায় ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে দেবহাটার চাঁদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

ওই আওয়ামী লীগ নেতার নাম ঈমান আলী (৬০)। তিনি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোনায়েম হোসেন জানান, তিনি আব্দুল করিম নামে এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলার কাজ তদারকি করতে যান। সেখানে তিনি নির্মাণশ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় অসাবধনতাবশত ছাদ থেকে পা পিছলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে দুপুর ১টার দিকে তিনি মারা যান।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ করা হয়নি। কেউ অভিযোগ করলে তদন্ত করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক